1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমঝোতার পরও বাড়ছে উত্তেজনা, ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে সুফলের চেয়ে ঝুঁকিই বেশি দেখছেন বিশেষজ্ঞরা কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ জলকপাট পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল, সিআইডির প্রধান মোশাররফ হোছাইন সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ প্রকাশিত হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, বিভিন্ন ক্যাডারে সুপারিশ ১,৩২০ জন ‘কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা’— ঘানার তান্ত্রিক মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল কাটাসুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তবে তার বিরুদ্ধে কোন মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page