1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, চিকিৎসা শেষে ফেরত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সোমবার (২৯ জুন) ভোরে মুন্সীগঞ্জ কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারারক্ষীরা কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকাল ৬টার দিকে কারাগারে ডা. দীপু মনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে আনা হয় এবং নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা শেষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতাল থেকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ বা শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page