1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ভাইরাল ভিডিও ঘিরে কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন, যা জানা গেল

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রেস্তোরাঁয় খাবারের টেবিলে এক অচেনা তরুণের সঙ্গে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে তার প্রেমের গুঞ্জন। ভিডিওতে দেখা যায়, দুজন পাশাপাশি বসে খাবার খাচ্ছেন। একপর্যায়ে কেয়া পায়েল নিজ হাতে ওই তরুণকে খাবারও খাইয়ে দিচ্ছেন। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে নেটদুনিয়ায়।

কেয়া পায়েলের ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ভিডিওতে থাকা তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও যুক্তরাজ্যে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের।

সূত্রগুলোর ভাষ্য, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। বিষয়টি দুই পরিবারও জানে। এমনকি, উপযুক্ত সময়ে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দিয়ে বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কেয়া পায়েল।

এর আগে নিজের প্রেম ও বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, “বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটাই হবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।”

তিনি আরও বলেন, “আমার বর, আমার জীবনসঙ্গী যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়েই সবাইকে জানাব। আমি কেন সেটা গোপন রাখব? কোনো দিনই গোপন রাখব না।”

তবে প্রেম নিয়ে তার দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। কেয়া পায়েলের ভাষায়, “লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। কিন্তু বিয়ের সৌন্দর্য হচ্ছে সবাইকে জানিয়ে করা। তাই বিয়ে করলে অবশ্যই সবাইকে জানিয়েই করব।”

যদিও প্রেমের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, তবুও সম্পর্কের বিষয়ে কেয়া পায়েল বা প্রাচুর্যের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page