1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

স্ত্রীকে হারিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত আদনান রুশদী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ডেঙ্গুতে স্ত্রীকে হারানোর শোক কাটতে না কাটতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে পারিবারিক সূত্র জানিয়েছে, আদনান রুশদীর হৃদ্‌যন্ত্রের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেওয়া হলেও তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কয়েক দিন পর এ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আদনান রুশদী। এর একদিন আগে শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা যান তার স্ত্রী শিরিন সুলতানা। স্ত্রীর মৃত্যুর পরদিনই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এই দম্পতির চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

বাংলা ফাইভের বেজ গিটারিস্ট রাফিন মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন শিরিন সুলতানা। তার মৃত্যুর দিন সকাল থেকেই আদনান রুশদী বুকে ব্যথার কথা বলছিলেন। তবে স্ত্রী অসুস্থ থাকায় এবং দীর্ঘ সময় না খাওয়ায় পরিবারের সদস্যরা প্রথমে এটিকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে ধারণা করেছিলেন।

রাফিন মাহমুদ বলেন, স্ত্রী কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এবং মৃত্যুর দিন রুশদী দীর্ঘ সময় কিছু খাননি। এ কারণে শুরুতে সবাই গ্যাস্ট্রিকের সমস্যা মনে করেছিলেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে হৃদ্‌রোগের সমস্যা শনাক্ত হয়।

এরপর দ্রুত তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার হৃদ্‌যন্ত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

রাফিন জানান, বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রয়েছেন আদনান রুশদী। তার শারীরিক অবস্থা বিবেচনায় দুই-তিন দিন পর এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এই কঠিন সময়ে আদনান রুশদীর পাশে রয়েছেন তার পরিবারের সদস্য, বন্ধু এবং বাংলা ফাইভ ব্যান্ডের সহকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page