1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ঐক্য ধরে রেখে গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান রিজভীর

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে। দীর্ঘদিন পর জনগণ মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজন সৃষ্টি করা সম্ভব হলেও বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সময় একসঙ্গে সংগ্রাম করতে অভ্যস্ত। তাই এই জাতিকে বিভক্ত করা যাবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একযোগে অংশ নিয়েছেন। তার দাবি, জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষও গুলিবিদ্ধ হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন। সেই ঐক্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আলোচনাসভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page