1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজার নজরদারিতে এআই ব্যবহার করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী রাজধানীতে অনলাইনভিত্তিক সিসা বিক্রির চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬৬ কেজি মাদক ফেসবুকে এল ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার, যেভাবে বাড়াবেন অ্যাকাউন্টের নিরাপত্তা মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’, নাম পরিবর্তনের দাবি উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত ইরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের স্পিকার, খামেনিকে শেষ শ্রদ্ধা ঐক্য ধরে রেখে গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান রিজভীর দেশে ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৭ সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান মির্জা ফখরুলের

মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’, নাম পরিবর্তনের দাবি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ঈথা’। কিংবদন্তি মারাঠি লোকশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটির নাম নিয়েই আপত্তি তুলেছে মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দলের চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ।

তাদের দাবি, সিনেমার নাম ‘ঈথা’ না রেখে ‘ভিতা’ বা ‘ভিতাবাই’ রাখা উচিত ছিল। তাদের মতে, বর্তমান নামটি কিংবদন্তি এই শিল্পীর পরিচয় ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে না।

নাম পরিবর্তনের দাবির সঙ্গে একমত হয়েছেন ভিতাবাই নারায়ণগাঁওকরের পরিবারের সদস্যরাও। তারা নির্মাতাদের কাছে বাস্তব নাম ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

তবে সিনেমার অভিনেতা অনন্ত ভি জোশি জানিয়েছেন, আইনি জটিলতা এড়ানোর উদ্দেশ্যেই শুরুতে ভিন্ন নাম ব্যবহার করা হয়েছিল। তবে পরিবারের সম্মতি থাকলে বাস্তব নাম ব্যবহার করলে সিনেমাটি দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

‘ঈথা’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। আগামী ২৮ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি প্রকাশিত ফার্স্ট লুকে ভিতাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরকে দেখা গেছে। বাস্তবধর্মী এই চরিত্রে অভিনয়ের সময় তিনি একাধিকবার আহত হয়েছেন বলেও জানা গেছে।

সিনেমার টিজারে দেখা যায়, মঞ্চে নৃত্য পরিবেশনার মধ্যেই প্রসববেদনায় কাতর হয়ে পড়েন প্রধান চরিত্র। সন্তান জন্ম দেওয়ার পরও শারীরিক কষ্ট উপেক্ষা করে তিনি আবার মঞ্চে ফিরে নাচ পরিবেশন করেন। নির্মাতাদের দাবি, এই দৃশ্যটি ভিতাবাই নারায়ণগাঁওকরের বাস্তব জীবনের একটি ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত।

দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি ঘিরে আরেকটি আলোচনার বিষয় তার পারিশ্রমিক।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘ঈথা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে এটি তার তৃতীয় কাজ।

এর আগে ‘স্ত্রী’ এবং ‘স্ত্রী ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। প্রযোজকের বিশ্বাস, ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবনভিত্তিক এই সিনেমা শ্রদ্ধা কাপুরের অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করবে, তাই এই পারিশ্রমিকও যৌক্তিক।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ‘স্ত্রী ২’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক ছিল ৫ কোটি রুপি, যেখানে সহশিল্পী রাজকুমার রাও পেয়েছিলেন ৬ কোটি রুপি। অন্যদিকে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা নিয়েছিলেন ৭ কোটি রুপি। এবার ‘ঈথা’র মাধ্যমে তার পারিশ্রমিক বেড়ে ১৫ কোটি রুপিতে পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page