1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের সমালোচনায় সোহেল তাজ অসহনীয় গরমে হাঁসফাঁস সিলেট, ৩৭.২ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, আজ মাঠে নামছে কানাডা-মরক্কো ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ৮৩৩ জনের চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ৬ ইউনিট সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বঙ্গোপসাগের নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠান বাতিল

আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে দলকে সংগঠিত করা হয়েছিল। তিনি দাবি করেন, অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত জুলাই আন্দোলনের সফল সমাপ্তির পেছনে পর্দার আড়ালে নানা সমন্বয় ও পরিকল্পনা ছিল।

তিনি বলেন, দেশের সামনে বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। তাই আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি ভবিষ্যতে আর দেশের রাজনীতিতে অংশ নিতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।

বক্তব্যের শেষ দিকে তিনি জুলাই আন্দোলনের চেতনা ব্যক্তিস্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান। তিনি বলেন, আন্দোলনের চেতনা নিয়ে ব্যবসা করা উচিত নয় এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে জনগণই যথাযথ মূল্যায়ন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page