1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের সমালোচনায় সোহেল তাজ অসহনীয় গরমে হাঁসফাঁস সিলেট, ৩৭.২ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, আজ মাঠে নামছে কানাডা-মরক্কো ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ৮৩৩ জনের চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ৬ ইউনিট সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বঙ্গোপসাগের নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠান বাতিল

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের সমালোচনায় সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দেশে ফেরার কথা বলে শেখ হাসিনা আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।

পোস্টে সোহেল তাজ লেখেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে, যার উদাহরণ শেখ হাসিনা ও তার পরিবার। তিনি অভিযোগ করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার এবং অর্থ পাচারের মাধ্যমে দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও লেখেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বিদেশে অবস্থান করার পর এখন দেশে ফেরার কথা বলা আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি।

এর আগে গত ২৮ জুন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি সম্পৃক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page