1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ঢাকাসহ ৬ বিভাগে তিনদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে দেওয়া বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে বুধবার (৮ জুলাই) পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অতিভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কয়েকটি স্থানে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page