1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: ইসি গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর নতুন কারিকুলাম, শিক্ষক নীতিমালা ও স্মার্ট শ্রেণিকক্ষ চালু হচ্ছে: ববি হাজ্জাজ পুরো দেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৬ সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার যশোরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, আক্রান্ত যুবকের প্রাণ গেল ঢাকা নেওয়ার পথে উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয়বার আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ, বাংলাদেশ সফরে আগ্রহী যুবরাজ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সফরের সময়সূচি চূড়ান্ত করা হবে।

হুমায়ুন কবির আরও জানান, সৌদি রাষ্ট্রদূত সাক্ষাৎকালে যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশ সফরের আগ্রহের কথাও জানিয়েছেন। সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার এ সম্পর্ককে আরও শক্তিশালী করে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করতে চায়। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, গ্রীষ্মকাল শেষ হওয়ার পর সফরটি অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page