1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: ইসি গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর নতুন কারিকুলাম, শিক্ষক নীতিমালা ও স্মার্ট শ্রেণিকক্ষ চালু হচ্ছে: ববি হাজ্জাজ পুরো দেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৬ সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার যশোরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, আক্রান্ত যুবকের প্রাণ গেল ঢাকা নেওয়ার পথে উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয়বার আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

নতুন কারিকুলাম, শিক্ষক নীতিমালা ও স্মার্ট শ্রেণিকক্ষ চালু হচ্ছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সরকার নতুন কারিকুলাম, সমন্বিত শিক্ষক নীতিমালা এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট শ্রেণিকক্ষ চালুর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর, বিদ্যালয়মুখী করা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত চার মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং অবকাঠামোগত বাস্তবতা মূল্যায়ন করা হচ্ছে। রাজধানীর বিদ্যালয়গুলোকে আধুনিকায়নের লক্ষ্যে চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শেখার অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। যেসব শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ শিক্ষাসহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ আরও বলেন, বর্তমান কারিকুলামকে আরও সহজ, বাস্তবমুখী ও শিক্ষার্থী-কেন্দ্রিক করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, ধারাবাহিক পেশাগত উন্নয়ন, কর্মদক্ষতা মূল্যায়ন এবং তদারকি ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

তিনি জানান, ভিডিও লেসন, স্মার্ট ক্লাসরুম, ফ্ল্যাট প্যানেল এবং তাৎক্ষণিক মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করাই সরকারের লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page