1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: ইসি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের আশা, জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সফল হবে।

সোমবার (৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সীমানা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে দ্রুতই সরকারকে চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে নির্বাচন কমিশন।

আব্দুর রহমান মাসুদ বলেন, কমিশন আশা করছে, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফলভাবে অনুষ্ঠিত হবে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন-সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সীমানা-সংক্রান্ত জটিলতা নিরসনে কাজ চলছে এবং এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে নিয়মিত সমন্বয় করছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page