1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ৯০২ জনের

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৪৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষায় মোট ১৩ হাজার ৭০ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯১ হাজার ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৮৭ হাজার ৬২৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page