1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ৫ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা বিআরটিসির বহরে প্রথমবার যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস, ঋণ দিচ্ছে সরকার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে হামলা-ভাঙচুর, টিয়ার গ্যাস নিক্ষেপ টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি, ঘটনাস্থলেই চিকিৎসা খামেনির জানাজায় ট্রাম্পবিরোধী স্লোগানের পর ইরানকে কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫; বিক্ষুব্ধদের আগুন নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় ঢাকায় আসছে আইএমএফের ১২ সদস্যের প্রতিনিধিদল রাজধানীতে সাবস্টেশনে আগুন, ৬ ঘণ্টা বিদ্যুৎহীন মগবাজার-ইস্কাটন-বাংলামোটর চাকরির বাজারের চাহিদা মেটাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বড় পরিবর্তনের উদ্যোগ ২০৩০ সালের মধ্যে বছরে ১ লাখ তরুণকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় আস-সুন্নাহ ফাউন্ডেশন

৪৫-এ পা রাখলেন ঢালিউডের চিরসবুজ তারকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় নিজের অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সময়ের সঙ্গে বয়স বাড়লেও তার তারুণ্যদীপ্ত উপস্থিতি ও আবেদন যেন এতটুকুও কমেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের মুখে শোনা যায়—‘পূর্ণিমার বয়স যেন বাড়েই না।’

শনিবার (১১ জুলাই) এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পা রাখলেন পূর্ণিমা।

মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি এবং এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে পূর্ণিমা প্রায় ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় রিয়াজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করেছেন।

বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন পূর্ণিমা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’, ‘শাস্তি’ এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও সফল পূর্ণিমা। ছোট পর্দায়ও তিনি সমান জনপ্রিয়। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনি’-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

সময়ের সঙ্গে বদলেছে চলচ্চিত্রের ধারা, বদলেছে দর্শকের রুচি। তবে পূর্ণিমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আজও অটুট। নিজেকে সময়োপযোগীভাবে উপস্থাপন করে তিনি এখনও দর্শকদের হৃদয়ে একইরকম ভালোবাসার আসন ধরে রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page