1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের সমন জারি এক দিনের বৃষ্টিতে ডুবে যাওয়া ঢাকা—প্রকৃত দায় কার? বাঘাইছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ৬ শতাধিক মানুষ পেল খাবার ও চিকিৎসাসেবা চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে পূর্বসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা, চট্টগ্রামে স্থগিত থাকছে ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি টাকা, সরকারের মোট ঋণ ২২ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি না, সিদ্ধান্ত আজ: শিক্ষামন্ত্রী অন্ধ্রপ্রদেশের কাদাপায় ফের করোনা সংক্রমণ, শনাক্ত ৮, মৃত্যু ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে বগুড়ার এসআই প্রত্যাহার, পুলিশ লাইনসে সংযুক্ত

বিয়ের এক সপ্তাহের মধ্যেই মধুচন্দ্রিমায় আমির-গৌরী, সঙ্গে দুই সন্তানও

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

বিয়ের এক সপ্তাহ না পেরোতেই মধুচন্দ্রিমায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী গৌরী স্প্র্যাট। তবে এই সফরে নবদম্পতির সঙ্গে রয়েছে তাদের দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরী। তাদের সঙ্গে রয়েছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, মেলবোর্নে প্রথমে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে অংশ নেবেন আমির খান। আনুষ্ঠানিকতা শেষে গৌরী ও দুই সন্তানকে নিয়ে কয়েকদিন ব্যক্তিগত সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সফরের উদ্দেশ্য শুধু মধুচন্দ্রিমা নয়; নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানো এবং দুই সন্তানের মধ্যে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করাও এ সফরের অন্যতম লক্ষ্য।

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ের পর নতুন ঠিকানায় যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেতা। জানা গেছে, মুম্বাইয়ের পালি হিলের বর্তমান বাসভবন ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে বসবাস করবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, আমিরের বড় ছেলে জুনায়েদ, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। এরপর চলতি বছরের ৫ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page