1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর মুকুট জিতলেন ওয়াফিয়া সাদিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতেছেন ওয়াফিয়া সাদিকা

রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছেন ডালিয়া ইসলাম জুই

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে প্রতিযোগিতাটি শুরু হয় ৩০ জন প্রতিযোগীকে নিয়ে। প্রাথমিক বাছাই শেষে ১৫ জন দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা আট প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।

প্রতিযোগীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, পারফরম্যান্স এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করেন অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা শামীম জামান, অভিনেত্রী আচল আঁখি, জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। অনুষ্ঠানে বিশেষ পরিবেশনায় অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।

অনুষ্ঠানে সোহেল আফসান বলেন, প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তার ভাষায়, একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতায় প্রকাশ পায়।

তিনি জানান, ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ আয়োজন চালিয়ে যাওয়া হবে এবং নতুন প্রতিভাবান মুখকে ফ্যাশন, মিডিয়া ও বিনোদন অঙ্গনে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।

আয়োজকদের মতে, ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সক্ষমতাকে উদযাপনের একটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে তাদের জন্য ফ্যাশন ও বিনোদন অঙ্গনে নতুন সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তারকাদের উপস্থিতি, প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণিল পরিবেশনায় উৎসবমুখর আবহে শেষ হয় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page