1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতিও আ.লীগের মতো হবে’—সারজিস আলম দিনভর অবরোধ শেষে কর্মসূচি স্থগিত, পরীক্ষা স্থগিত না হলে বুধবার লংমার্চের ঘোষণা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতের প্রতিক্রিয়া, ‘অবস্থানের পরিবর্তন হয়নি’ শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ, শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রচার শুরু ভারতের ২০২৭ শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা একই দিনে শেয়ার কেনা-বেচার অনুমোদন দিল বিএসইসি বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ, শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে নতুন এক ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ চালু করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে চালু হওয়া পেজটির স্লোগান “We are not insulted, We are awakened” (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত)। পেজটি চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেল ৬টা পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই পেজে ব্যঙ্গাত্মক পোস্ট, ছবি, ভিডিও এবং বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং তাদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ।

এর আগে টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা।

অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, ‘Broiler Chicken Party’ মূলত ভারতের ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ ‘Cockroach Janata Party (CJP)’-এর ধারণা থেকে অনুপ্রাণিত। ভারতে এক বিতর্কিত মন্তব্যের জেরে গড়ে ওঠা ওই প্ল্যাটফর্মটি পরে তরুণদের বিভিন্ন সামাজিক ও শিক্ষাসংক্রান্ত দাবির প্রতীকী আন্দোলনে পরিণত হয়েছিল।

বাংলাদেশেও ‘Broiler Chicken Party’ পেজটি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিভিন্ন বিষয়কে ব্যঙ্গাত্মক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page