1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ‘আই হ্যাভ আ প্ল্যান’— নতুন নেতৃত্বে যুক্তরাজ্যের পথচলার বার্তা অ্যান্ডি বার্নহ্যামের শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনায় ভারত, জানাল দিল্লি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ালো সরকার, নতুন হার কার্যকর ১ জুলাই থেকে সাইফউদ্দিন-রিশাদের নৈপুণ্যে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন, ৪০ মিনিটে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো, উড়ে গেল শতাধিক ছাতা-চেয়ার হুথিদের হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, বাড়তে পারে বড় নদ-নদীর পানি

যশোরের পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করবেন চিত্রনায়িকা ববিতা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা জীবনের শেষ প্রান্তে এসে সমাজের জন্য একটি স্থায়ী কল্যাণমূলক কাজ করে যেতে চান। সেই ভাবনা থেকেই তিনি যশোরে তাদের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে যশোরের বিজয়নগরে অবস্থিত দাদাবাড়ি ঘুরে যান ববিতা। শৈশবের স্মৃতিবিজড়িত সেই সফরেই মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত জমি নির্বাচন ও চূড়ান্ত করেন বলে জানিয়েছেন তিনি।

ববিতা বলেন, “এবার দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে এসেছি। জমি চূড়ান্ত করে এসেছি। এতে আমার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই।”

তিনি আরও বলেন, “একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। শিগগিরই মসজিদের নকশা করব। এরপর ধীরে ধীরে নির্মাণকাজ শুরু হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ববিতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অশনি সংকেত’, ‘আলোর মিছিল’, ‘লাইলী মজনু’, ‘চ্যালেঞ্জ’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দহন’ এবং ‘দীপু নাম্বার টু’

অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

উল্লেখ্য, দেশের আরও কয়েকজন অভিনয়শিল্পী নিজ নিজ এলাকায় মসজিদ নির্মাণ করেছেন। এর আগে অভিনেত্রী রোজিনা রাজবাড়ীর গোয়ালন্দে নিজের মায়ের নামে একটি দৃষ্টিনন্দন ১০ গম্বুজবিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। এছাড়া অভিনেতা অনন্ত জলিল, মনোয়ার হোসেন ডিপজল এবং আহমেদ শরিফও নিজ নিজ গ্রামে মসজিদ নির্মাণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page