1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ভাঙা হচ্ছে সেই ভবন, স্মৃতি সংরক্ষণে নেই পরিকল্পনা মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির মান পরীক্ষায় অকৃতকার্য: ৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই জামালপুরে ৭৯ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ পাহাড়ি ঢলে শেরপুরে ব্রিজ ভেসে গেল, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন ঠাকুরগাঁওয়ের অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, শুরুতেই কঠিন চ্যালেঞ্জ মাটির মা ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকাজুড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন, কোথায় কোথায় দেখা যাবে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইকে ঘিরে রাজধানী ঢাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি বড় পর্দায় উপভোগ করতে নগরীর বিভিন্ন স্থানে বিশেষ আয়োজন করা হয়েছে।

সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। কোকা-কোলা বাংলাদেশের সহযোগিতায় সেখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হাজী মুহম্মদ মহসীন হল, জগন্নাথ হল এবং হলপাড়া এলাকাতেও দর্শকদের জন্য ওয়াচ পার্টির আয়োজন রয়েছে।

মহসীন হলের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং ফুটবলার শেখ মোরসালিন।

এছাড়া মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড এবং বনানীর কামাল আতাতুর্ক পার্কেও বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ থাকবে। বনানীর আয়োজনে ম্যাচ শুরুর আগে সংগীত পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের শিল্পী সঞ্জয়।

রাজধানীর আরও কয়েকটি স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়, ধানমন্ডির পুরাতন ১৯ নম্বর সড়ক এবং পশ্চিম রামপুরার ওমর আলী লিসিয়াম গ্রামার স্কুলের সামনের এলাকা। তবে ধানমন্ডি ও পশ্চিম রামপুরার ভেন্যুগুলোতে দর্শকদের দাঁড়িয়ে খেলা উপভোগ করতে হবে।

আরও আরামদায়ক পরিবেশে খেলা দেখতে চাইলে প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল আমারি, লা মেরিডিয়ান, ক্রাউন প্লাজা, লেকশোর গ্র্যান্ড এবং গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভ্যালসহ কয়েকটি হোটেল ও কনভেনশন সেন্টারে বিশেষ আয়োজন রাখা হয়েছে। এছাড়া এলিট কনভেনশন হল, আর্টিসান ওয়াচ পার্টি এবং আইসিসিএল কনভেনশন হলেও ফাইনাল ম্যাচ দেখানো হবে। এসব বাণিজ্যিক ভেন্যুতে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের ম্যাচ শুরুর অন্তত এক ঘণ্টা আগে ভেন্যুতে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গভীর রাতে যাতায়াতের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page