1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, এখনো নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ঢাবির এএফ রহমান হলের পাশে ফুটপাত থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার বিশ্বকাপজয়ী স্পেনের তিন তারকা, মেসি-এমবাপ্পে-হালান্ডসহ ফিফার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়: ইসি শ্যামনগরে বন বিভাগের অভিযানে ৭০ বস্তা অবৈধ ঝিনুক জব্দ, আটক ১ যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু, অক্টোবরে প্রথম ধাপের ভোটের লক্ষ্য ইসির মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় ছবি-ভিডিও ধারণের অভিযোগে আউটসোর্সিং কর্মচারী আটক এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, এক আসামি কারাগারে গাজী নজরুলের এমপি পদ থাকবে না, মত আইনজীবী শিশির মনিরের

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা সংক্রান্ত বিধিমালায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি, বন্ধকদাতা ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ

তিনি জানান, বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সুপারিশও করা হয়েছে।

ইসি সচিব বলেন, ঋণখেলাপি ও বন্ধকদাতাদের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি এবং এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, এসব প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আচরণবিধির চূড়ান্ত খসড়া প্রস্তুত করবে নির্বাচন কমিশন।

আখতার আহমেদ বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ধরে কমিশন প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এদিকে, বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ার জটিলতা দূর করতে বেশ কয়েকটি সুপারিশও উত্থাপন করা হয়েছে বলে জানান ইসি সচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page