1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

নিট পরীক্ষা বাতিলের দাবিতে অভিনেতা বিজয়ের দল, শিক্ষা খাতে রাজ্যের পূর্ণ ক্ষমতা চায় টিভিকে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও চলমান জেন-জি বিক্ষোভের মধ্যেই মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে দলটি জানায়, মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের এই ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়ে তারা ‘অটল ও আপসহীন’ অবস্থানে রয়েছে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা–সংক্রান্ত সব বিষয়ে রাজ্য সরকারগুলোর পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

টিভিকের মতে, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা (কনকারেন্ট লিস্ট) থেকে সরিয়ে রাজ্য তালিকায় (স্টেট লিস্ট) অন্তর্ভুক্ত করা উচিত। যদি তাৎক্ষণিকভাবে তা সম্ভব না হয়, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে শিক্ষা খাতের নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসা শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্য সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। দলটির ভাষ্য, এটিই দীর্ঘমেয়াদি ও অন্তর্বর্তী—উভয় ধরনের কার্যকর সমাধান।

এদিকে, বিবৃতিতে নাম উল্লেখ না করেই প্রধান বিরোধী দল ডিএমকে-র সমালোচনা করেছে টিভিকে। দলটি দাবি করেছে, ভোটের রাজনীতিতে জনগণকে বিভ্রান্ত করে ‘আমরাই নিট বাতিল করব’—এ ধরনের প্রতিশ্রুতি তারা দেবে না। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।

এ ছাড়া অন্যের আন্দোলন, ধারণা ও পরিশ্রমের কৃতিত্ব নিজেদের বলে প্রচার না করার আহ্বান জানিয়ে টিভিকে বলেছে, তাদের দলকে লক্ষ্য করে এ ধরনের সমালোচনা বন্ধ করা উচিত।

অন্যদিকে, নিটবিরোধী অবস্থানের কারণে আলোচনায় থাকা র‌্যাপশিল্পী ‘থেরুক্কুরাল’ আরিভু-কে ঘিরেও তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ তাকে আটক করার আগে তিনি চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য নিটবিরোধী স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page