1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষঃ
পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রির অভিযোগ, অনিয়ম তদন্তের আশ্বাস ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করাই লক্ষ্য’ : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, আনুষ্ঠানিক ঘোষণা নেই মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী অটোরিকশাচালককে মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু; আটক ১ প্রশ্নপত্র ফাঁস রোধে ভারতে গঠিত হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট: মোদী কামরাঙ্গীরচরে সহকর্মীদের ঝগড়া থামাতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দিল্লিতে সিজেপির আন্দোলনে সংঘর্ষ, সংসদ মার্গে উত্তেজনা; সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট

প্রশ্নপত্র ফাঁস রোধে ভারতে গঠিত হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট: মোদী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ভারতে বিভিন্ন প্রতিযোগিতামূলক ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, এ ধরনের অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট (দ্রুত বিচার আদালত) গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা যারা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে সরকারের কাছে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হচ্ছে এবং এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেই সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। নতুন এই উদ্যোগও সেই প্রচেষ্টারই অংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page