1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষঃ
প্রশ্নফাঁস ইস্যুতে মুখ খুললেন শচীন, ‘পরিশ্রমের মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ রাষ্ট্রপতির পদত্যাগঃ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জোর আলোচনা, তবে এখনো নেই আনুষ্ঠানিক ঘোষণা ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা আরও ২ শিশুর মৃত্যু, দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮০৫ আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে প্রথম ধাপে ভোটের প্রস্তুতি পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রির অভিযোগ, অনিয়ম তদন্তের আশ্বাস ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করাই লক্ষ্য’ : প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁস ইস্যুতে মুখ খুললেন শচীন, ‘পরিশ্রমের মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ভারতের নিট (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে পরিশ্রম, সততা ও মেধার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীরা যখন মনে করেন তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তখন এমন পরিস্থিতি আর যেন সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শচীন লেখেন, তার বাবা একজন অধ্যাপক ছিলেন এবং ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছেন— ‘ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। কখনো শর্টকাটের পথ বেছে নিও না।’

তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তোলা প্রয়োজন যেখানে ফলাফলের চেয়ে পরিশ্রম, সততা ও যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কারণ, পরিশ্রমের যথাযথ মূল্যায়ন না হলে শিক্ষার্থীদের হতাশ হওয়াই স্বাভাবিক।

ভারতের তরুণদের দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে শচীন বলেন, অভিভাবক, শিক্ষক, বন্ধু, আত্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসন—সবারই দায়িত্ব রয়েছে এমন পরিবেশ নিশ্চিত করার, যেখানে শিক্ষার্থীরা উৎসাহ ও আস্থা নিয়ে এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, ‘আমাদের এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে পরিশ্রমের পুরস্কার থাকবে, সততাকে উৎসাহ দেওয়া হবে এবং যোগ্যতার জয় হবে। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে এমন সমাধান খুঁজে পাব, যা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে।’

বর্তমানে দিল্লির যন্তর-মন্তরে NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি, স্বচ্ছতা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছেন। আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সমর্থকরাও অংশ নিয়েছেন।

এর আগে ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী শুটার অভিনব বিন্দ্রাও শিক্ষা ব্যবস্থায় আস্থা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, একটি দেশের প্রকৃত শক্তি নির্ভর করে এমন একটি শিক্ষা ব্যবস্থার ওপর, যা তরুণদের জন্য সমান সুযোগ সৃষ্টি করে এবং যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page