1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানাল ইসি রাজধানী থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগ বাড়ছে প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের শিক্ষা সচিবকে অপসারণ যেসব মুমিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, হাদিসে যাদের সুসংবাদ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, বাংলাদেশের পণ্যে ১০ শতাংশ আরোপ মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সরকারের আশ্বাসে সিদ্ধান্ত প্রশ্নফাঁস ইস্যুতে মুখ খুললেন শচীন, ‘পরিশ্রমের মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ রাষ্ট্রপতির পদত্যাগঃ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জোর আলোচনা, তবে এখনো নেই আনুষ্ঠানিক ঘোষণা

প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের শিক্ষা সচিবকে অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

দেশজুড়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত জোশীকে পদ থেকে সরিয়ে দিয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জ্যেষ্ঠ আমলা নরেশ পাল গ্যাংওয়ার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে কেন্দ্রীয় সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে উচ্চশিক্ষা সচিবের দায়িত্ব নেওয়া বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে মোট ১৩ জন কর্মকর্তার নতুন পদায়ন এবং চারজন কর্মকর্তার পদোন্নতি অনুমোদন করা হয়েছে।

এছাড়া পল্লী উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব টি. কে. অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি নিট (NEET), জেইই (JEE)সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থী, বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগে শিক্ষা সচিবকে সরানো হয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা দায়িত্ব পালনে অবহেলাকারী কোনো কর্মকর্তার বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page