1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানাল ইসি রাজধানী থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগ বাড়ছে প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের শিক্ষা সচিবকে অপসারণ যেসব মুমিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, হাদিসে যাদের সুসংবাদ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, বাংলাদেশের পণ্যে ১০ শতাংশ আরোপ মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সরকারের আশ্বাসে সিদ্ধান্ত প্রশ্নফাঁস ইস্যুতে মুখ খুললেন শচীন, ‘পরিশ্রমের মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ রাষ্ট্রপতির পদত্যাগঃ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জোর আলোচনা, তবে এখনো নেই আনুষ্ঠানিক ঘোষণা

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই সম্ভাব্য রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে কমিশন।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা অন্য কোনো কারণে পদটি শূন্য হলে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করবে। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। একই বছরের ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।

সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে জানা গেছে, চিকিৎসার জন্য বিদেশ সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পূর্বনির্ধারিত সময়ের আগেই শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন।

সংবিধানে যা বলা আছে

বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন।

এ ছাড়া সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

সংবিধানের ৫৩ অনুচ্ছেদে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণেও রাষ্ট্রপতিকে অপসারণের বিধান রয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

পদ শূন্য হলে দায়িত্ব পালন করবেন কে?

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হবে

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করেন। প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যের প্রস্তাব এবং আরেকজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। একাধিক বৈধ প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং তিনি আগে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকলে প্রার্থী হতে পারবেন না।

বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page