1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাষ্ট্রপতির পদত্যাগের পাশাপাশি গ্রেপ্তারের দাবিও জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া উচিত।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তার দাবিতে পদযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের মতে, শুধু পদত্যাগ করলেই হবে না। পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও দাবি করেন, বর্তমান রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করা উচিত।

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, এতদিন পর কেন পদত্যাগের বিষয়টি সামনে এলো। তার ভাষ্য, রাষ্ট্রপতি নিজে পদত্যাগ না করে সরকারই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার পরও পাঁচ মাসে তারা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, তারা কীভাবে দেশ পরিবর্তন করবে?”

নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

তিনি আরও বলেন, “আমরা দেখব সরকার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। যদি অযোগ্য কাউকে রাষ্ট্রপতি করা হয়, তাহলে সরকারের প্রতি জনগণের অবশিষ্ট আস্থাও নষ্ট হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জামালপুর জেলা কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন এবং জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিম।

এর আগে বিকেলে দলটির নেতাকর্মীরা শহরের দয়াময়ী মোড় থেকে একটি পদযাত্রা বের করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page