1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে যোগ্য মনে করেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যোগ্য ব্যক্তি বলে মত দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, “বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি।”

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ স্বীকার করেছেন।

আসিফ নজরুলের ভাষ্য, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন মডারেট, ভদ্র, সুশীল ও দক্ষ বক্তা হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি সন্তানের মতো স্নেহভাজন ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

তবে বিএনপিতে রাষ্ট্রপতি পদে যোগ্য আরও কয়েকজন নেতা রয়েছেন বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। এরপরও সামগ্রিক দিক বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এগিয়ে রাখেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, “রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুল সম্ভবত সেরা প্রার্থী হবেন।”

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটেই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page