
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলন আরও তীব্র হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার পুলিশের হামলার জন্য সরকারের প্রকাশ্য ক্ষমাও দাবি করেছে।
এমন পরিস্থিতিতে শুক্রবার (২৪ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রীদের তরুণদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার নির্দেশ দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি মন্ত্রীদের বলেন, তরুণদের বড় একটি অংশ ইনস্টাগ্রামে সক্রিয়। তাই ইনস্টাগ্রাম রিলস ও ভিডিওর মাধ্যমে সরকারের বার্তা তাদের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি আরও জানতে চান, কোন কোন মন্ত্রী ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সক্রিয়। একই সঙ্গে প্রত্যেক মন্ত্রীকে তরুণদের পছন্দের উপযোগী কনটেন্ট তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন।
এদিন মোদি নিজেও ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়ে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নেওয়া ও প্রস্তাবিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
অন্যদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের আন্দোলন প্রত্যাহারের জন্য সরকারের তিনটি শর্ত মানতে হবে—
আন্দোলনকারীরা জানিয়েছে, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।