1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার স্থলাভিষিক্ত হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব ঘোষণা করে ভারতের রাষ্ট্রপতি ভবন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।

রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে প্রেসিডেন্ট ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ গ্রহণ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

প্রহ্লাদ যোশী কর্ণাটক থেকে নির্বাচিত লোকসভার সদস্য। বর্তমানে তিনি নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি ভারতের শিক্ষা মন্ত্রণালয়েরও নেতৃত্ব দেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page