1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

মহেশখালী উপকূলে উদ্ধার শ্রীলঙ্কার দুই জেলে পুলিশের হেফাজতে

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কক্সবাজারের মহেশখালী উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া শ্রীলঙ্কার দুই জেলে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার (২৬ জুলাই) রাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মহেশখালী থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এর আগে শুক্রবার স্থানীয় জেলেরা ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে দুই জেলেকে উদ্ধার করে মহেশখালী উপকূলে নিয়ে আসেন। উদ্ধার হওয়া দুই জেলে হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এস এইচ চামিন্দা এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং। তারা সম্পর্কে বাবা-ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩৬ দিন আগে চারজন জেলে একটি ট্রলার নিয়ে শ্রীলঙ্কার উপকূলে মাছ ধরতে যান। বৈরী আবহাওয়ায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সেটি ভেসে যায়। তিন দিন পর অন্য একটি নৌকার সহায়তায় দুই জেলে ফিরে গেলেও ট্রলারটি নিজেদের হওয়ায় বাবা-ছেলে সেটিতেই থেকে যান।

তাদের দাবি, যাত্রা শুরুর সাত দিনের মধ্যেই মজুত খাবার শেষ হয়ে যায়। এরপর টানা ২৯ দিন সমুদ্র থেকে ধরা কাঁচা মাছ এবং বড়শির টোপ হিসেবে রাখা খাবার খেয়ে তারা বেঁচে ছিলেন। এ সময় মিয়ানমারের কিছু লোক তাদের ট্রলারে উঠে দুরবিন, ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরে ট্রলারটি ভেসে বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে এসে পৌঁছায়।

উদ্ধারকারী ট্রলারের মালিক ও মাঝি জিয়াউর রহমান জানান, গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে বুধবার রাতে তারা ভাসমান ট্রলারটি দেখতে পান। কাছে গিয়ে দেখেন, ট্রলারে দুজন অসহায় অবস্থায় পড়ে আছেন এবং তাদের একজনের শারীরিক অবস্থা খুবই খারাপ। মানবিক কারণে দুই জেলেকে নিজেদের ট্রলারে তুলে নেওয়া হয়। পরে অচল ট্রলারটি রশি দিয়ে বেঁধে শুক্রবার রাতে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ভাষাগত সমস্যার কারণে দুবাইপ্রবাসী তার এক আত্মীয় সেলিমের সহায়তায় শ্রীলঙ্কান দুই নাগরিকের পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, দুই জেলে ইশারার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করেছেন এবং যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা তাদের ট্রলারটিও সঙ্গে নিয়ে যেতে চান।

তবে উদ্ধারকারী জিয়াউর রহমান বলেন, মহেশখালী থেকে উত্তাল সাগর পাড়ি দিয়ে ওই ছোট ট্রলারে শ্রীলঙ্কায় যাওয়া নিরাপদ নয়। বিষয়টি নিয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, দুই শ্রীলঙ্কান জেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দেশে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তাদের ট্রলারটিও পুলিশ জব্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page