1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

সৌদির তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা, প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একাধিক ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একাধিক চালকবিহীন বিমান (ড্রোন) দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন গুরুত্বপূর্ণ তেল স্থাপনা।

অন্যদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, আরামকোর তেল স্থাপনায় হামলার দায় তাদের। তাদের দাবি অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনার ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে।

সৌদি সরকারের পক্ষ থেকে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ এবং হুতিদের দায় স্বীকারের পর পশ্চিম এশিয়ায় নতুন করে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তবে হামলায় কোনো হতাহত বা তেল স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page