1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

নাইজেরিয়ায় যৌথ নিরাপত্তা অভিযানে অপহৃত ৩০৮ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে অপহৃত ৩০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার এটিকে যৌথ নিরাপত্তা বাহিনীর অন্যতম বৃহৎ ও সফল উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছে।

প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৩ জন কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায়ের বাসিন্দা এবং ১৪৫ জন নাইজার রাজ্য থেকে অপহৃত হয়েছিলেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সমন্বিত অভিযানে নাইজার রাজ্যের নিউ বুসা এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বনাঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।

অভিযানে জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের সদস্যরা অংশ নেন। সরকারের দাবি, এক দিনের এই অভিযান দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযানের অন্যতম।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাইজ নিউজ জানায়, গত ৩ ফেব্রুয়ারি কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকায় সশস্ত্র হামলা চালিয়ে বহু বাসিন্দাকে অপহরণ করা হয়েছিল।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট টিনুবু বলেন, এই সফল অভিযান নিরাপত্তা সংস্থাগুলোর দক্ষতা, সমন্বয় ও পেশাদারিত্বের প্রমাণ। একই সঙ্গে তিনি নাগরিকদের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে মুক্তিপণের জন্য অপহরণ বড় ধরনের নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। অপরাধী চক্র, দস্যু এবং বোকো হারাম-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় দেশটির বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যরা প্রায়ই অপহরণ ও হামলার শিকার হচ্ছেন।

সূত্র: আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page