1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা নাম-বেনাম ভুয়া আইডির ছোবলে বিপর্যস্ত সামাজিক সম্প্রীতি, মানহানি ও অর্থ প্রতারণার ঝুঁকিতে সাধারণ মানুষ কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আগুন, নিহত ৪ সেনাসদস্য, আহত ৩৯ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্বধলার গোহালাকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি-পুলিশ প্রশাসন ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের ইশরাকের পিস্তল উঁচিয়ে মাদকবিরোধী অভিযান, শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: সতর্কবার্তা ও জরিমানার পরও চলছিল কার্যক্রম দাদার মৃত্যুর পর এতিম নাতি-নাতনির দায়িত্ব কার? ইসলামে যা বলা হয়েছে

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কার খবর ‘গুজব’: পুলিশ সদর দপ্তর

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় সব জেলা ও পুলিশ রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারির খবরকে গুজব বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি বার্তা পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।

প্রচারিত ওই বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে বোমা হামলার সম্ভাবনার কথা জানা গেছে। এ কারণে রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও উল্লেখ করা হয়।

তবে বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বিষয়টি গুজব।

অন্যদিকে, পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা হোয়াটসঅ্যাপে ওই বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছেন বলে ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে পুলিশ সদর দপ্তর বোমা হামলার আশঙ্কার বিষয়টি গুজব বলে দাবি করলেও, প্রচারিত বার্তাটি নিয়ে বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সতর্কতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page