1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিদেশি ব্র্যান্ডকে পেছনে ফেলে সুগন্ধি সাবানের বাজারে এগিয়ে দেশীয় কোম্পানি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ, মানতে হবে নতুন শব্দমাত্রা দেবিদ্বারে বাড়িওয়ালাকে হত্যার অভিযোগ, ভাড়াটিয়া আটক পল্লবীতে বিএনপি নেতাকে গুলি: মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের তথ্য গৌরনদীতে নারীকে হেনস্তার ভিডিও ছড়ানোর অভিযোগ আজকের খেলার সূচি: মাঠে বাংলাদেশ ইমার্জিং, ম্যানসিটি-আতলেতিকো জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ঢাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নতুন ভিডিওতে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১ দলীয় বৈঠকে

গ্রিসের উপকূলে ২০০ অভিবাসী উদ্ধার, বেশির ভাগ বাংলাদেশ ও সুদানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

গ্রিসের উপকূলে পৃথক অভিযানে ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক বলে জানা গেছে।

গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা কয়েকটি নৌকায় করে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছেছেন। এতে দ্বীপটির অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

ডিমোক্রেটিয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রার কাছে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকা শনাক্ত করে।

পরে খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথভাবে অভিযান চালিয়ে নৌকাটিতে থাকা অভিবাসীদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

এর কয়েক ঘণ্টা আগে দুটি পৃথক নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।

উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন অব্যাহত থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ক্রিটসহ গ্রিসের বিভিন্ন দ্বীপে অভিবাসীদের আগমন বাড়ায় দেশটির স্থানীয় অভ্যর্থনা ও আশ্রয়কেন্দ্রগুলোর ওপর চাপও বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page