1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষঃ
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৬৩ ১৬ আগস্ট প্রথমবার সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ রাঙামাটিতে দুর্যোগকবলিত ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ইউটিলিটি বিল ও মোবাইল রিচার্জে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণের পরিকল্পনা রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দাবানল, জরুরি অবস্থা জারি বিএম কলেজের মাঠ সংস্কারের দাবিতে কচুগাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ গাংনীতে মাইন সদৃশ বস্তু, ২৪ ঘণ্টায়ও পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী দল হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দাবানল, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের ভয়াবহতা বাড়ায় রাতারাতি ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর শনিবার (৮ আগস্ট) জরুরি অবস্থা ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার গভীর রাতে তীব্র বাতাসের কারণে দাবানলটি ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে আগুন সামারল্যান্ড এলাকায় ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী উপত্যকার বিভিন্ন জনবসতি ক্ষতিগ্রস্ত হয়।

ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি এক বিবৃতিতে বলেন, দাবানলে ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় কিছু মানুষ আগুনের মধ্যে আটকা পড়েছেন।

তিনি জানান, আগুনের বেষ্টনীর মধ্যে আটকা পড়া মানুষদের আকাশপথে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

দাবানলের ভয়াবহ পরিস্থিতিতে প্রদেশটির জরুরি ব্যবস্থাপনা ও জলবায়ু প্রস্তুতিবিষয়ক মন্ত্রী কেলি গ্রিন জরুরি অবস্থা ঘোষণা করেন।

সিটিভি নিউজ জানিয়েছে, আগুন দ্রুত সামনের দিকে এগিয়ে যাওয়ায় ফোল্ডার এলাকা থেকে ৫০ জনের বেশি মানুষকে উড়োজাহাজে করে সরিয়ে নিতে হয়েছে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অগ্নিনির্বাপক ও জরুরি উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বাসিন্দাদের নিরাপদ রাখতে তাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্নি বলেন, ব্রিটিশ কলম্বিয়া সরকারের চলমান উদ্ধার ও জরুরি কার্যক্রমে সহায়তা ও সমর্থন দিতে ফেডারেল সরকার প্রস্তুত রয়েছে। যারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন, তাদের প্রতিও সহমর্মিতা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page