1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিকভাবে গড়ে তুলতে হবে: মাওলানা আবদুল জব্বার

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর এলাকায় আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।

জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, পৃথিবীর যেকোনো পরিবর্তন ও উত্থান-পতনে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল, দেশে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেশ এখনো যেন পুরোনো ধারাতেই চলছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের ইসলামী আদর্শের ভিত্তিতে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। এতে জেলা যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page