1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষঃ

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ‘গুজব’, জীবিত থাকার নিশ্চয়তা আইএসপিআরের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ খবরকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন।

যেভাবে ছড়াল মৃত্যুর গুঞ্জন

যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদনকে কেন্দ্র করে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনের সূত্রপাত হয়। ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামের ভিডিও দুটিতে ওয়াজাহাত দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর জিএইচকিউর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তাঁর কথা হয়েছে।

ওই কর্মকর্তাদের উদ্ধৃত করে তিনি দাবি করেন, ইমরান খান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরেও উদ্বেগ রয়েছে।

ওয়াজাহাতের প্রতিবেদন দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে পিটিআই সমর্থকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। তবে পরে সাংবাদিক ওয়াজাহাত নিজেই স্পষ্ট করেন, ইমরান খানের মৃত্যুর বিষয়ে তাঁর কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাঁর সূত্রগুলো মূলত ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে অতিরিক্ত গোপনীয়তার কারণে তৈরি হওয়া উদ্বেগের কথা জানিয়েছিল।

আইএসপিআরের বক্তব্য

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইএসপিআর আনুষ্ঠানিকভাবে ইমরান খানের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়। সংস্থাটি জানায়, ইমরান খান জীবিত এবং আদিয়ালা কারাগারেই রয়েছেন।

এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবির পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোও তাঁর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এক সাক্ষাৎপর্বে পরিবারের সদস্যদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সেখানে ইমরান খানকে নিজের পায়ে হাঁটতে দেখা গেছে।

চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মৃত্যুর গুঞ্জন থামলেও ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে পিটিআই নেতাদের উদ্বেগ কাটেনি। দলটির নেতারা তাঁর ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

পিটিআই নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইমরান খানের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে দলের কর্মী-সমর্থকদের রাওয়ালপিন্ডিমুখী মিছিলের প্রস্তুতির কথাও জানিয়েছেন তারা।

এরই মধ্যে পিটিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে ইমরান খানের চিকিৎসাসুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানিরও দাবি করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page