
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী সাজ ও লুকে কয়েকটি ছবি প্রকাশ করে অনুরাগীদের নজর কেড়েছেন তিনি।
ফেসবুকে প্রকাশ করা ছবিগুলোতে দীঘিকে খয়েরি রঙের ডটেড ডিজাইনের আধুনিক পোশাকে দেখা গেছে। স্টুডিওতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। গাঢ় মেকআপ, বড় দুল, গয়না ও ওয়েভি হেয়ার স্টাইলে তাঁর নতুন লুক বেশ প্রশংসা কুড়িয়েছে।
ছবিগুলোর ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘Look at her now’।
ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তাঁর নতুন লুকের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ শিশুশিল্পী হিসেবে দীঘির অভিনয়ের সময়কার স্মৃতিও তুলে ধরেছেন।
ভক্তদের কেউ কেউ মন্তব্য করেছেন, ছোটবেলার সেই দীঘিকে দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে উঠেছেন তিনি। অনেকের মতে, সময়ের সঙ্গে দীঘির সাজ, মেকওভার ও স্টাইলেও বেশ পরিবর্তন এসেছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিতি পাওয়া দীঘি পরবর্তী সময়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্ত ও নতুন লুকের ছবি নিয়মিতই শেয়ার করেন তিনি।