1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া নোয়াখালীতে নারীকে গলাকেটে হত্যা, ছেলে ও শাশুড়ি গ্রেপ্তার একাদশে ভর্তির নীতিমালা চূড়ান্তে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সভা পাইপলাইনে লিকেজ, হিথ্রো বিমানবন্দরের দুই টার্মিনালে সড়ক যোগাযোগ বন্ধ তরুণদের বিনামূল্যে অনলাইন কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত নোয়াখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ২ ২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা: শিক্ষামন্ত্রী ডারউইন টেস্টে ইতিহাসের হাতছানি, অস্ট্রেলিয়াকে চাপে রেখে জয় দেখছে বাংলাদেশ মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা, ইনস্টাগ্রামে গড়ল নতুন রেকর্ড

পাইপলাইনে লিকেজ, হিথ্রো বিমানবন্দরের দুই টার্মিনালে সড়ক যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

পাইপলাইনে লিকেজের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের ২ ও ৩ নম্বর টার্মিনালে সড়কপথে যাতায়াত বন্ধ রয়েছে। এতে এসব টার্মিনালে যাত্রীদের প্রবেশ ও বের হতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিমানবন্দরের কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় পানি জমে যাওয়ায় টার্মিনাল ২ ও ৩-এ গাড়ি নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের এসব টার্মিনালে যেতে বা সেখান থেকে ফিরতে রেল ও টিউব (পাতালরেল) ব্যবহার করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ছাড়া টার্মিনাল দুটির গাড়ি পার্কিং এলাকাতেও প্রবেশে বিঘ্ন ঘটেছে। ফলে সেখানে গাড়ি রেখে যাওয়া অনেক যাত্রী নিজেদের গাড়ির কাছে যেতে পারছেন না।

হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দলগুলো কাজ করছে। যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, সে জন্য তারা দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি।

স্কুলের গ্রীষ্মকালীন ছুটির সময়ে এ ধরনের ভোগান্তি শুরু হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগ তৈরি করেছে। কারণ, এই সময়টি হিথ্রো বিমানবন্দরের অন্যতম ব্যস্ত মৌসুম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৯ জুলাই চলতি বছরে এখন পর্যন্ত হিথ্রোর সবচেয়ে ব্যস্ত দিন ছিল। ওই দিন ২ লাখ ৬৭ হাজারের বেশি যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেন। যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ায় ওই সময়ে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এর আগে পানির পাইপ লিকেজের কারণে একটি টানেল বন্ধ হয়ে যাওয়ায় হিথ্রোর রেল যোগাযোগেও বিঘ্ন ঘটেছিল।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে প্রতিদিন সর্বোচ্চ প্রায় ১ হাজার ৩০০টি ফ্লাইট ওঠানামা করে। সর্বশেষ পরিস্থিতির কথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর উদ্বিগ্ন যাত্রীরা বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ জানান।

এক যাত্রী জানতে চান, টার্মিনাল ৪ বা ৫-এ গিয়ে যাত্রীদের সঙ্গে দেখা করতে হবে কি না এবং পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। জবাবে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের টার্মিনাল ৫-এর ‘মিট অ্যান্ড গ্রিট’ এলাকায় যেতে এবং বন্যার কারণে তাদের বুকিংয়ে প্রভাব পড়েছে—এ তথ্য সংশ্লিষ্ট কর্মীদের জানাতে পরামর্শ দেয়।

আরেক যাত্রী জানান, টার্মিনাল ৩ থেকে হুইলচেয়ারে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে নিতে যাওয়ার কথা রয়েছে তার। কীভাবে সেখানে পৌঁছাবেন, জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল ৩-এ বর্তমানে সড়কপথে প্রবেশের সুযোগ না থাকায় সেখানে গাড়ি পার্ক করা সম্ভব নয়। প্রয়োজনে টার্মিনাল ৪ বা ৫-এ গাড়ি রেখে সেখান থেকে টার্মিনাল ৩-এ যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

হুইলচেয়ারে থাকা যাত্রীকে নিয়ে গাড়িতে ফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিতে টার্মিনালে কর্মীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page