1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ব্যবসায়ীর ভাই পরিচয়ে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে পালানোর অভিযোগ

রফিকুল ইসলাম রফিক, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ীর ভাই পরিচয়ে তেল নিতে এসে ফিলিং স্টেশনের এক কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যবসায়ীর ভাই পরিচয় দিয়ে তেল নিতে পাম্পে আসেন। তেল নেওয়ার পর টাকা পরিশোধের সময় হিসাব করার কথা বলে ফিলিং স্টেশনের এক কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। এরপর তিনি নিজেই টাকা গুনতে থাকেন।

একপর্যায়ে কৌশলে ওই কর্মীর চোখে তেলজাতীয় পদার্থ ছুড়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে চোখে জ্বালাপোড়া শুরু হলে কর্মীটি পাম্পের পেছনে গিয়ে চোখ ধুয়ে ফিরে আসেন। কিন্তু ফিরে এসে দেখেন, টাকা গুনছিলেন যে ব্যক্তি, তিনি সেখানে নেই। একই সঙ্গে তেল নেওয়ার মূল্য বাবদ ৫০ হাজার টাকাও নিয়ে পালিয়ে গেছেন তিনি।

ঘটনার পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়ভাবে ওই ব্যক্তির খোঁজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় বা অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

আফতাব ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ শাহিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীর ভাই পরিচয়ে ওই ব্যক্তি তেল নিতে এসেছিলেন। পরে টাকা হিসাব করার সময় কর্মীর চোখে তেলজাতীয় পদার্থ দেওয়ার সুযোগে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page