1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
পুরনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় হলে ‘শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে’ করতে হবে: শেকৃবি শিক্ষকরা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮, ২৭ শিক্ষার্থী নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে চায় রূপপুর, দ্বিতীয় ইউনিটের লক্ষ্য জুনে নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি: কাজী আলাউদ্দীন দিঘলিয়া থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক পশ্চিম ফিলিপাইন সাগরে চীনের চাপ, প্রতিরক্ষা জোরদারে নতুন কৌশল নিচ্ছে ফিলিপাইন একই মঞ্চে জেমস-হাসান, ২৩ অক্টোবর ঢাকায় রক কনসার্ট ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার নেই পশ্চিম তীরের ৩০ লাখ ফিলিস্তিনির এলপিজির বাজারে অস্থিরতা, ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়

লালমনিরহাটে মাইন্ড ম্যারাথনে শিবরাম স্কুলের দাপট, বিজয়ী ১০ শিক্ষার্থী

খাজা রাশেদ, লালমনিরহাট রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের জেলা শাখা আয়োজিত মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথনে’ অভাবনীয় সাফল্য অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের ১০ জন শিক্ষার্থী’ই স্থান পেয়েছে বিজয়ীর তালিকায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, সপ্তম শ্রেণির মেধাতালিকার প্রথম পাঁচটি স্থানই দখল করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। এ শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে মো. লাদিফ মাহমুদ (কোড: ১৮৪৫০), দ্বিতীয় মো. মুশফিকুর রহিম (কোড: ১৮৪৫৪), তৃতীয় মোছা. সুমাইয়া আক্তার (কোড: ১৮৪৪৭), চতুর্থ আমিনা খাতুন (কোড: ১৮৪৪৮) এবং পঞ্চম স্থান অর্জন করেছে শ্রী প্রান্ত কুমার রায় (কোড: ১৮৪৮৩)।

এ শ্রেণিতে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাইশা আক্তার মিথি ষষ্ঠ, তানহা ফারদীন দিব্য অষ্টম, মো. ফাহিম হাবিব (রওনক) নবম ও নাফিস ফুয়াদ রাফি দশম স্থান অর্জন করেছে। গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শুভ্র দেব শর্মা হয়েছে সপ্তম।

ষষ্ঠ শ্রেণির মেধাতালিকায়ও শীর্ষ তিনটি স্থান দখল করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। প্রথম হয়েছে উম্মে তালহা (কোড: ৩০৭৯৯), দ্বিতীয় আরাফাত হোসেন (কোড: ৩০৮০০) এবং তৃতীয় জান্নাতুল ফেরদৌস বৃষ্টি (কোড: ৩০৭৯৭)।

এ শ্রেণিতে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রাইশা তাবাচ্ছুম ইরা চতুর্থ ও শাহরিয়ার সিফাত পঞ্চম, নর্দান প্রাক-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুলের মো. আবু সুফিয়ান ষষ্ঠ, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের মোছা. আসমানী মুনতাহা সপ্তম, চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের ইশরাত জাহান ঋতু অষ্টম, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মো. রমজান আলী নবম এবং পিস ইন্টারন্যাশনাল স্কুলের নূর-ই-নাবিহা তাহসিন লাবন্য দশম স্থান অর্জন করেছে।

পঞ্চম শ্রেণির মেধাতালিকায় শিবরাম আদর্শ পাবলিক স্কুলের মো. শাহরিয়ার হাসান দ্বিতীয় এবং রাফিম রনি তৃতীয় স্থান অর্জন করেছে। এ শ্রেণিতে প্রথম স্থানসহ চারটি স্থান অর্জন করেছে নর্দান প্রাক-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল। বিদ্যালয়টির তাহমিদ ইসলাম প্রথম, ফারিসা তানভি রাফা চতুর্থ, মাহবুবুল আলম মাহি ষষ্ঠ এবং দীপান্বিতা রায় সপ্তম হয়েছে।

এ ছাড়া কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ওয়াকিয়া হাসান সুরা পঞ্চম, খোর্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জি. এম. তামিম খন্দকার অষ্টম, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাহদী হাসান নবম এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের আবদুল্লাহ আল মুহিত দশম স্থান অর্জন করেছে।

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “মেধাভিত্তিক এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”

ফুলকুঁড়ি আসর লালমনিরহাট জেলা শাখার পরিচালক শাহীনুর রহমান বলেন, “মাইন্ড ম্যারাথনের মূল লক্ষ্য শিশু-কিশোরদের মেধা, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে উৎসাহিত করে।”

লালমনিরহাট সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, মাইন্ড ম্যারাথনের মতো মেধাভিত্তিক প্রতিযোগিতায় শিবরাম আদর্শ পাবলিক স্কুলের ১০ জন শিক্ষার্থীর বিজয়ী হওয়া অত্যন্ত প্রশংসনীয় অর্জন। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য অর্জন তাদের মেধা, মনোযোগ ও অধ্যবসায়ের পরিচয় বহন করে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের এ সাফল্য অন্যদেরও মেধা বিকাশে অনুপ্রাণিত করবে।

প্রতিযোগিতায় শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page