1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা নোয়াখালীতে দুই নাতনিকে উদ্ধারে দাদার আবেদন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই

রফিকুল ইসলাম রফিক, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হিমালয়কন্যাখ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। বৈরী আবহাওয়ার কারণে টানা দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা ও মেঘে ঢাকা আকাশের সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তথ্য জানিয়েছে।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সোমবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা খুব বেশি না কমলেও দিনভর সূর্যের দেখা না পাওয়া এবং হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সূর্যের উত্তাপ না থাকায় ঘরবাড়িতেও স্যাঁতসেঁতে ও ঠান্ডা পরিবেশ বিরাজ করছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পাথরশ্রমিক, চা-শ্রমিক ও দিনমজুরেরা। বরফগলা নদীর পানিতে পাথর তোলা কিংবা শিশিরভেজা চা বাগানে কাজ করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। কাজের গতি কমে যাওয়ায় দৈনিক আয়ের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শীতের মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই এমন আবহাওয়া তাঁদের অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন তাঁরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগেও শীতকালীন রোগীর ভিড় বাড়ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং বাতাসের গতিবেগ কমে যাওয়ার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে। ঘন মেঘের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে মাটি স্বাভাবিকভাবে উত্তপ্ত না হওয়ায় দিনের বেলাতেও ঠান্ডা অনুভূত হচ্ছে। একই সঙ্গে দিনের বেশির ভাগ সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় দৃষ্টিসীমা কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতির পেছনে স্থির বায়ুপ্রবাহ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনশীল আচরণও ভূমিকা রাখছে। বিশেষ করে রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণের মাধ্যমে দ্রুত শীতল হয়ে পড়ে। এতে ভূপৃষ্ঠসংলগ্ন বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এর ফলে বিভিন্ন স্থানে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা, শিশির কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো জলকণা ঝরতে দেখা যেতে পারে।

এদিকে হঠাৎ শুরু হওয়া শীত মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন। ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে প্রান্তিক এলাকার মানুষের দাবি, শীতের তীব্রতা আরও বাড়ার আগেই তাঁদের কাছে পর্যাপ্ত কম্বল ও গরম কাপড় পৌঁছে দেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page