1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা নোয়াখালীতে দুই নাতনিকে উদ্ধারে দাদার আবেদন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির (CCDB) ‘শক্তি প্রকল্প’-এর উদ্যোগে বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি প্রশিক্ষণ হলে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হয়।

প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী। সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

ঘরে বসেই পরিবেশবান্ধব উপায়ে আর্থিক সচ্ছলতা অর্জন এবং নারী ও যুব সমাজকে আয়বর্ধক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের আধুনিক, নিরাপদ ও লাভজনক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, এআইটি উত্তম কুমার গাইন এবং সিসিডিবি শক্তি প্রকল্পের ধ্রুব বিশ্বাস। প্রশিক্ষণে প্রকল্পের নারী দলের ১৭ জন, পুরুষ দলের ৪ জন এবং যুব দলের ৪ জনসহ মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি নীলিমা রানী বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিই আমাদের মূল লক্ষ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সবাই নিজেদের ভাগ্য বদলাতে পারবেন বলে আমি আশাবাদী।”

অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, “নারী ও যুবদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে পরিবার ও সমাজ উভয়ই এগিয়ে যাবে। ঘরে বসে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

প্রশিক্ষক সুব্রত কুমার বিশ্বাস আধুনিক উপায়ে পশুপালন ও প্রাথমিক চিকিৎসার মাধ্যমে বাড়তি আয়ের পরামর্শ দেন।
প্রশিক্ষণার্থী মিনারা খাতুন ও পল্লব গাইন তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আগে সনাতন পদ্ধতিতে হাঁস-মুরগি ও ছাগল পালন করতাম। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বৈজ্ঞানিক নিয়ম ও রোগবালাই দমনের কার্যকর কৌশল শিখেছি, যা আমাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page