1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা নোয়াখালীতে দুই নাতনিকে উদ্ধারে দাদার আবেদন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ ও মিরপুর-১১ নম্বর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় মিরপুর-১ এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হন তারা। সেখানে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। তবে শ্রমিকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মধ্যবর্তী এলাকার বিভিন্ন অলিগলিতে চলে যান।

পরে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন পুলিশ সদস্যরা। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করা হয়। এ সময় শ্রমিকদের লাঠি ফেলে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়।

তিনি আরও বলেন, শ্রমিকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। জনদুর্ভোগ কমানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনসংলগ্ন এলাকাতেও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ জন্য মাইকিংও করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page