1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাশিয়াজুড়ে এক রাতে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, চলতি বছরের সবচেয়ে বড় এই হামলায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত সাতজন নিহত হয়েছেন।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভের ভাষ্য, সাম্প্রতিক সময়ের মধ্যে রাশিয়ার রাজধানী ও আশপাশের এলাকায় এটি অন্যতম বড় ড্রোন হামলা। মস্কো অঞ্চলে হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এছাড়া ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি বেসামরিক বাসে হামলায় এক নারী নিহত হয়েছেন।

মস্কোর কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের কোলোদিনো এলাকায় রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও ড্রোন হামলা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, এতে তিনজন আহত হয়েছেন। হামলার পর গুদামটিতে আগুন ধরে যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজের বিভিন্ন স্থাপনায় জুলাই থেকে একাধিক হামলা হয়েছে। ইউক্রেনের দাবি, রুশ সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম কেনাবেচায় ব্যবহৃত লজিস্টিকস কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে। এর উদ্দেশ্য রুশ বাহিনীর সরবরাহব্যবস্থা ব্যাহত করা।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সর্বশেষ হামলার পর ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহৎ লজিস্টিকস কেন্দ্রের মধ্যে সাতটি অচল হয়ে পড়েছে।

অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা আরও বেড়েছে। একই সময়ে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। ফলে দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠছে।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page