1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার (২১ আগস্ট) ভোরে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট চলতি সপ্তাহে ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তর এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসকসহ একটি মেডিকেল প্যানেলকে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

৭৩ বছর বয়সী ইমরান খানের আইনজীবীরা দাবি করেছেন, তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকার কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেছেন তাঁরা। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরানের ক্ষেত্রে তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসা দেওয়ার মতো গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি।

২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন ইমরান খান। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির শক্তিশালী সামরিক কাঠামোর সঙ্গে তাঁর বিরোধ প্রকাশ্যে আসে।

ইমরান খান তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। তবে পাকিস্তান সরকার তাঁর এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে সুপ্রিম কোর্টের হাসপাতাল-সংক্রান্ত নির্দেশকে ‘নতুন আশার আলো’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি।

তবে তিনি জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি, মামলাগুলোর দ্রুত শুনানি এবং তাঁর মুক্তির দাবিতে পিটিআইয়ের দেশব্যাপী আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচিও বহাল থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page