1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

ইংল্যান্ডে পুলিশের গাড়িতে ধাক্কা, দুই পুলিশসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে মিডলসব্রোর পূর্বে সাউথ ব্যাংক এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্লিভল্যান্ড পুলিশ। সংঘর্ষে দুই গাড়ির সব আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনার প্রভাব পুরো ক্লিভল্যান্ড, স্থানীয় কমিউনিটি এবং পুলিশ পরিবারের ওপর পড়বে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তদন্ত শুরু করে। নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রচলিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যের ‘ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট’ (IOPC) দুর্ঘটনাটি পর্যালোচনা করবে।

এদিকে, সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর একটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।

চলতি সপ্তাহে আয়ারল্যান্ডের পুলিশ প্রধান সতর্ক করে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইক’ পাওয়ার আশায় কিছু তরুণ বিপজ্জনকভাবে সড়কের ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছেন।

এ বিষয়ে আয়ারল্যান্ডের একটি সংসদীয় কমিটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের কাছে জানতে চেয়েছে, সড়কে বিপজ্জনক ও বেআইনি আচরণ উৎসাহিত করে এমন ভিডিও কেন সরিয়ে নেওয়া হচ্ছে না। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থাও একই বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page