1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

একদিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। একই সুবিধা পাবেন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে।

অর্থাৎ, বুধবার সরকারি ছুটি, বৃহস্পতিবার ব্যক্তিগত ছুটি এবং এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি—এই চার দিন মিলিয়ে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৩ আগস্ট জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট বুধবার সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page