1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

অধিকাংশ প্রতিশ্রুতি পূরণ হয়নি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিএনপি সরকার গঠনের ১৮০ দিনে দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ১৮০ দিনের জন্য একটি পরিকল্পনা নির্ধারণ করা হয়েছিল। সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “এই ছয় মাসে তিনটি বিষয়েই তারা নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

এনসিপির আহ্বায়ক বলেন, সরকার তাদের নির্ধারিত ১৮০ দিন পার করেছে। এই সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের ব্যবস্থাপনা নিয়ে তারা নিজেরাও প্রেস ব্রিফিং করেছে এবং একটি ই-বুক প্রকাশ করেছে।

তিনি বলেন, “তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের ১৮০ দিনে এর অধিকাংশই রক্ষা করতে পারেনি।”

নাহিদ ইসলাম আরও বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে, সে বিষয়েও সরকারের কোনো জবাবদিহিতা নেই। ব্যর্থতার পরও সরকার নিজেদের সফল বলে দাবি করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page