1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

‘দৃশ্যম ৩’, ফিরছেন অজয় দেবগন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিজয় সালগাঁওকর ও তার পরিবারের রহস্যময় গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আবারও পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করে প্রথম পোস্টার প্রকাশ করেন অজয় দেবগন। পোস্টারে লেখা রয়েছে—‘সত্যসহ সবকিছুর আগে পরিবার।’

‘দৃশ্যম ৩’ পরিচালনা করছেন অভিষেক পাঠক। সিনেমাটিতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন। তার সঙ্গে থাকছেন টাবু, শ্রিয়া শরণ ও রজত কাপুর।

এবারের কিস্তিতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে অভিনেতা প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতকে। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।

বক্স অফিসে সফল ‘দৃশ্যম’ সিরিজ

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ আরও বড় সাফল্য পায়। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে।

মালয়ালাম ভাষার মূল ফ্র্যাঞ্চাইজি থেকে অনুপ্রাণিত হিন্দি ‘দৃশ্যম’ সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। হিন্দি সংস্করণের তৃতীয় কিস্তির মাধ্যমে গল্পটির সমাপ্তি টানার কথা রয়েছে।

তবে মালয়ালাম ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে আরও এগিয়ে গেছে। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালয়ালাম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী ২৪২ কোটি রুপি আয় করেছে।

এরই মধ্যে প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর ও অভিনেতা মোহনলাল জানিয়েছেন, মালয়ালাম ভাষায় ‘দৃশ্যম ৪’ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page